দরিদ্রতা
04-05-20 (10:32)
04-05-20 (10:32)
{১০০ শব্দের গল্প}
-"মা,ভাত দ্যাও।ক্ষুধা লাগছে।"
-"ভাত তো নাইরে বাজান।তয়,তর লাইগ্যা জমিলার মার থিইকা এট্টু দুধ আনছি।"
-"কতদিন দুধ খাইনা।দ্যাও জলদি দ্যাও।ক্ষুধায় পেটটা চিক্কুর মারতাছে।"
-"খাড়া বাজান।এট্টু সবুর কর।"
-"দ্যাও না মা!"
-"ঠিক আছে বাজান।এই ল।"
---
-"মা দুধ এরম লাগে ক্যা?"
-"কীরম বাজান?"
-"ভাত ভাত গন্ধ ক্যান দুধ?"
-"ভাতের ওপর রাখছিলো বোধয় জমিলার মায়ে।তাই।"
_
দুধটা খেয়ে খেলতে বেরিয়ে যায় খুকু।স্বস্তির নিঃশ্বাস ফেলে ঘরের কাজ করতে লাগে আলেয়া বিবি।মাথাটা চিনচিন করে ওঠে।পেটটা জানান দিচ্ছে যে সারাদিন ওতে পানি ছাড়া কিছু পড়ে নি।
__
জমিলার মার মাড়ও তো ওবেলা ছাড়া আর পাওয়া যাবে না!
.
Writer- Asib Hossen

